
স্বাগতম
রূপসী ইসলামিয়া আলিম মাদরাসা
জ্ঞান, নৈতিকতা ও ইসলামী আদর্শের বাতিঘর
রূপসী ইসলামিয়া আলিম মাদরাসা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এ মাদরাসা শিক্ষার গুণগত মান, চরিত্র গঠন ও ইসলামি মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাটি ধারাবাহিক উন্নতির পথে এগিয়ে চলেছে। বর্তমানে এখানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে এবং ২০২৫ সাল থেকে আলিম (একাদশ শ্রেণি) পর্যায়েও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
আমাদের লক্ষ্য—ইসলামি শিক্ষার আলোয় আলোকিত একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা, যারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
📌 নিয়মিত ভর্তি কার্যক্রম চলছে
📞 ভর্তির জন্য যোগাযোগ করুন: +8801309-112526


